Skip to content

Bangla Language and Literature

AS · Final · Spring 26

Paper 1 of 2Section A · S. M. Nazmus Sakib TurzoSwitch

Section A

Paper 1 of 2

This browser can’t show the PDF here

Open it, and your phone’s PDF viewer takes it, or download it.

Read the questions as text

Read off the PDF by AI, so it may have mistakes. The PDF is the original.

Daffodil International University Department of Agricultural Science Faculty of Health & Life Sciences Final Examination, Spring 2026 Course Code: 0232-111 Section: A Full Marks: 40 Course Title: Bangla Language & Literature Level-Term: L1, T1 Teacher's Initial: HMH Time: 2 Hours সকল প্রশ্নের উত্তর দাও। ডান পাশের সংখ্যা পূর্ণমান জ্ঞাপক ১. বানানগুলো শুদ্ধ করে অনুচ্ছেদটি লেখ | CLO1, C3 | 8 দরিদ্রা, ঘনবসতি, নগরজীবনের নানা অনিশ্চয়তা আর জলবায়ুর পরিবর্তনের ভেতর বাংলাদেশের সম্ভাবনা ও টিকে থাকার মূল জায়গাটি হচ্ছে ভূমি ও কৃষক সম্প্রদায়। আমি কৃষি ও কৃষককেই আমাদের উন্নয়ন ও অস্তিত্বের প্রধান নিয়ামক ভাবতে চাই। নদীমাতৃক ও কৃষিপ্রধান অঞ্চল হিসেবে প্রাচীনকাল থেকেই এই ভূমির রয়েছে আলাদা এক গুরুত্ব। ব্রিটিশ উপনিবেশ সময় থেকেই এই বাংলাকে শষ্যককুল ভেবেছে এক শস্যভাণ্ডার হিসেবে। হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালি নদী, বিল, হাওর লালিত প্রকৃতির খুব কাছাকাছি থেকে জীবনযাপন কিংবা ক্ষুধা নিবারণের চিন্তায় কখনো ব্যাকুল হতে হয়নি। শায়কদের শত রকমের শোষণের ভেতরও তারা প্রকৃতির দিকে তাকিয়েই টিকে থাকার নিশ্চয়তা পেয়ে গেছেন। প্রকৃতিই তাকে শক্তি ও সস্তি দুই-ই দান করেছে। সময়ের বিবর্তনে আমরা স্বাধীন সত্তায় উজ্জ্বল হয়ে উঠেছি। স্বাধীনতা সময়কালের ৭ কোটি জনগোষ্ঠীর নিজস্ব উৎপাদন ব্যবস্থার ভেতরে টিকে থাকা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। খেয়ে পরে বেঁচে নিজস্ব ভূখণ্ডে নিজেদের মতো এগিয়ে যাওয়ার বিষয়টি ছিল সুনিশ্চিত। নদীমাতৃক উর্বর ভূমির এই দেশে কখনো খাদ্য সংকট আসবে এই চিন্তা ছিল না কারোই। নতুন দেশের কৃষিসহ সার্বিক উৎপাদন কাঠামো এগিয়ে নেওয়ারও ছিল কার্যকর নানা পদক্ষেপ। স্বাধীনতা পরবর্তী সময়ের পদক্ষেপগুলো এ জাতির টিকে থাকার ক্ষেত্রে এক বড় আশীর্বাদ হয়ে আছে এখনো। ২. পৃথিবীতে কতো মৃত্যু আছে, কতো বিচ্ছেদ আছে, ফিরিয়া ফল কি, এই পৃথিবীতে কে কাহার - পোস্টমাস্টার গল্প আলোকে বিশ্লেষণ করো। | CLO2, C3 | 8 ৩. জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থে প্রতিফলিত পূর্ব বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের ধারণা দাও। | CLO2, C3 | 8 ৪. ড্যাফোডিল ক্যাম্পাসে উদযাপিত পহেলা বৈশাখ অথবা বইমেলাকে মুখ্য উপজীব্য করে পত্রিকায় প্রকাশোপযোগী একটি সাধারণ প্রতিবেদন লেখ। | CLO3, C3 | 8 ৫. কবর নাটকের জাতীয় চেতনার মধ্যেই লুকায়িত আছে জুলাই আন্দোলনের বীজ উক্তির যাথার্থ্য ব্যাখ্যা কর। | CLO2, C3 | 8